আমাদের সম্পর্কে
আল উম্মাহ ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক, উম্মাহর ঐক্য, শিক্ষা, দাওয়াহ ও মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার মুক্তির দূত, পৃথিবী থেকে পাপ ও পঙ্কিলতা দূর করে সুন্দর ও শান্তিময় পৃথিবী উপহার দেয়া মানব সেবার মহান আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিধাবিভক্ত, দল-উপদলে বিচ্ছিন্ন উম্মতকে ঐক্যের পথে আহ্বান, মানব কল্যাণ, শিক্ষার প্রসার ও দাওয়াহ সহ বিভিন্ন সমসংস্কার মূলক কাজ করা। মূলত মধ্যমপন্থা অবলম্বন করে দ্বিধাবিভক্ত উম্মাহকে ঐক্যের ছায়াতলে নিয়ে আসা ও মানবসেবাই আল উম্মাহ ট্রাস্টের অন্যতম লক্ষ্য।
নীতি ও আদর্শ
ঐক্য ও সংহতি
উম্মাহর ঐক্য ও সংহতির জন্য নিরলস কাজ করে যাওয়া আমাদের প্রধান অঙ্গীকার।
সুন্নাহর অনুসরণ
মানবতার মুক্তির দূত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ ও মতকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলা।
বিশুদ্ধ আকিদা
আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা ও বিশ্বাস হৃদয়ে ধারণ ও লালন করা।
মধ্যমপন্থা
মতপার্থক্যপূর্ণ বিষয়ে যথাসম্ভব মধ্যমপন্থা অবলম্বন ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা।
সবার সাথে সুসম্পর্ক
দলমত নির্বিশেষে ইসলামের সুমহান ভ্রাতৃত্বের খাতিরে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
লক্ষ্য ও উদ্দেশ্য
আমরা যে চারটি প্রধান লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি
ঐক্য (Unity)
বিচ্ছিন্ন উম্মাহর বিপর্যয় রুখে দেওয়ার জন্য ঐক্যের ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হওয়া সময়ের অন্যতম দাবি।
"তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হইয়ো না।"
(সুনান আল-ইমরান: ১০৩)
মানব কল্যাণ
ইবাদতের পাশাপাশি প্রত্যেকটি ভালো কাজের জন্যই রয়েছে পুরস্কার। তার মধ্যে অন্যতম মানব সেবা ও মানব কল্যাণে কাজ করা।
"পূর্ব-পশ্চিমে মুখ ফেরানোটাই সৎকর্ম নয় বরং প্রকৃত সৎকর্মশীল ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে সম্পদ ব্যয় করে..."
(আল বাকারা: ১৭৭)
শিক্ষা (Education)
শিক্ষা ছাড়া একটি জাতি শুধু মেরুদণ্ডহীনই নয়, বরং তাদের উন্নতিও কখনো সম্ভব নয়।
"পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।"
(সুনান অল-আলাক: ১)
দাওয়াহ (Dawah)
আল্লাহর দিকে আহ্বানকারীর কথাকে সর্বোত্তম কথা বলে আখ্যায়িত করা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠায় প্রধান মাধ্যম দাওয়াহ।
"ওই ব্যক্তি অপেক্ষা উত্তম কথা কার, যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি অনুগতদের অন্তর্ভুক্ত।"
(হা-মীম-আস-সেজদা: ৩৩)